দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটে দখলদারদের অনুরোধে সরকারি খালের অবৈধ বাঁধ না কেটেই সময় দিয়ে চলে এসেছেন সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা।
গতকাল শনিবার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঠি গোমতি গ্রামের দেলভাষানী খালের অবৈধ বাঁধ না কেটে স্থানীয় দখলদারদের অনুরোধে ১৫ দিন সময় দিয়ে চলে আসেন তারা।
সরেজমিনে দেখা যায়, খালের অবৈধ বাঁধ কাটার আগেই সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর নেতৃত্বে কয়েকজন দখলদার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের কর্তাব্যক্তিদেরকে খালের অবৈধ বাঁধ না কাটার জন্য অনুরোধ করতে থাকেন। কিছুক্ষণ পরে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম বাতেন ঘটনাস্থলে পৌঁছান। তাদের সঙ্গে একইভাবে খালের অবৈধ বাঁধ না কাটার জন্য বিভিন্ন যুক্তি দেন সেলিম কাজী।
তিনি দাবি করেন, সরকারি খাল আটকে তারা ৫ লক্ষাধিক টাকার মাছ ছেড়েছেন। এখন কেটে দিলে তাদের ক্ষতি হয়ে যাবে। এ সময় সেলিম কাজীর কথাকে গুরুত্ব না দিয়ে খালের বাঁধ কেটে দেওয়ার জন্য সংসদ সদস্য ও জেলা প্রশাসককে অনুরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে, শেষ পর্যন্ত সংসদ সদস্য ও জেলা প্রশাসক খালের অবৈধ বাঁধ না কেটে দখলদারদের ১৫ দিনের সময় দিয়ে চলে আসেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম বাতেন বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কৌশলগত বিবেচনায় দেলভাষানি খালের ক্ষেত্রে কিছুটা সময় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসা ব্যক্তিরা আমাদের কাছে সময় চেয়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হাতানো হচ্ছে ৯৩ ধরনের জরুরি সরঞ্জাম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)