বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
আলমডাঙ্গায় বিকট শব্দে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় সাদাপোশাকে থাকা পুলিশের দুই কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে। গত জুমুয়াবার বিকেলে উপজেলার ব-বিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশের ওই দুই কর্মকর্তা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
এ ঘটনায় চার তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই পুলিশ কর্মকর্তা তদন্ত কাজ শেষে উপজেলার বড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন। ব-বিল এলাকায় ১২-১৪ জন তরুণের একটি দল ৬-৭টি মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ করছিলেন। তাদের বাইকের গতিও ছিল বেপরোয়া। এ সময় সাদাপোশাকে থাকা ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের মোটরসাইকেলের গতি কমাতে বলেন।
পুলিশ জানায়, নিষেধ করায় ওই তরুণেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কর্মকর্তারা নিজেদের পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা গালাগাল করেন এবং একপর্যায়ে মারধর শুরু করে।
পরে আশপাশের লোকজন তাদের রক্ষা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী চারজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)