‘সরকার-ইসির নিরপেক্ষতা নিয়ে আস্থার সংকট আছে’
, ২১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৭ জুলাই, ২০২৫ খ্রি:, ০২ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন ও প্রশাসনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে আবদুল আউয়াল মজুমদার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন মূলত নির্ভর করবে সরকারের প্রতি জনগণের আস্থার ওপর। তত্ত¦াবধায়ক সরকারের আমলে আমরা নির্বাচন পরিচালনা করেছি। তত্ত¦াবধায়ক সরকার এলেই তখন একটা মনস্তাত্তি¦ক অবস্থা তৈরি হতো যে, না এরা কোনো পক্ষে যাবে না। এরা কাউকে ছাড় দেবে না। নির্বাচনটা সুষ্ঠু হবে। বর্তমান সরকার নিয়ে মানুষের এ ধরনের মনস্তাত্তি¦ক অবস্থার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা ঘাটতি রয়েছে।
সাহাবুদ্দীন সাহেবের (অবসরপ্রাপ্ত প্রধান বিচারক সাহাবুদ্দীন আহমদ) সরকার, হাবিবুর রহমান সাহেবের (অবসরপ্রাপ্ত প্রধান বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান) সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যেমন মানুষের মনে একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল, এ সরকারের ক্ষেত্রে আমার মনে হয় এ বিষয়ে কিছুটা ঘাটতি রয়েছে।
আবদুল আউয়াল আরও বলেন, এ সরকার কখনো এদিকে কখনো ওদিকে ছিল। উপদেষ্টাদের নিয়ে কিছুটা বিতর্ক আছে। যারা বিপ্লব করেছে সরকার তাদের ঘনিষ্ঠ- নানান ধরনের কথা রয়েছে। তাই নানান কারণে তাদের আস্থার জায়গায় কিছুটা ঘাটতি রয়েছে এটা আমার বোঝার ভুল হতে পারে। তবে সরকারকে এ ঘাটতিটা দূর করতে হবে।
তবে গত ৯ জুলাই সরকার নির্বাচনকেন্দ্রিক যে কথাগুলো বলেছে, সেগুলো ভালো বলেছে। জনগণ যেন বুঝতে পারে এ সরকার কোনো পক্ষ নেবে না, কোনো ছাড় দেবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে। জনগণের মধ্যে এমন ধারণা তৈরি করা হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য মহৌষধ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)