ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
, ১১ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মোট আমানতের প্রায় ৪০ শতাংশই কোটিপতিদের দখলে। অর্থাৎ, ব্যাংকে গচ্ছিত মোট অর্থের পরিমাণ ১০০ টাকা হলে এর মধ্যে ৪০ টাকাই কোটিপতিদের। অন্যদিকে, ব্যাংকগুলোর মোট হিসাবের প্রায় ৯০ শতাংশই ক্ষুদ্র হিসাবধারী হলেও তাদের আমানতের পরিমাণ মাত্র ৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। গততাল জুমুয়াবার প্রকাশিত এই পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংকে গচ্ছিত মোট অর্থের ৯৬ শতাংশই কোটিপতি বা বিপুল সম্পদের অধিকারীদের। অথচ মোট ব্যাংক হিসাবের ১ শতাংশেরও কম কোটিপতিদের দখলে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এই পরিসংখ্যানে শুধু ব্যক্তিগত হিসাব নয়, বরং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ব্যক্তিগত হিসাবের তুলনায় প্রাতিষ্ঠানিক হিসাবে আমানতের পরিমাণ স্বাভাবিকভাবেই বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসের শেষে সব ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৫৮ হাজার ২৫ কোটি টাকা। এর মধ্যে ১ কোটি থেকে ৫০ কোটি টাকার বেশি আমানত থাকা হিসাবগুলোতে গচ্ছিত ছিল ৮ লাখ ৫৯ হাজার ১৬২ কোটি টাকা, যা মোট আমানতের ৩৯.৮১ শতাংশ। অন্যদিকে, ১ লাখ থেকে ৯৯ লাখ টাকা পর্যন্ত আমানত থাকা হিসাবগুলোতে গচ্ছিত অর্থের পরিমাণ ১২ লাখ ৯ হাজার কোটি টাকা, যা মোট আমানতের প্রায় ৫৬ শতাংশ। ১ টাকা থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত আমানত থাকা হিসাবগুলোতে রয়েছে মাত্র ৮৯ হাজার ৪৭১ কোটি টাকা, যা মোট আমানতের মাত্র ৪ শতাংশ।
দেশের ব্যাংকিং খাতে মোট আমানত হিসাবের সংখ্যা ১৮ কোটি ২৬ লাখ ১২ হাজার ১৫টি। এর মধ্যে ১ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার ওপরে আমানত থাকা হিসাবের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৪৮৫টি। ১ লাখ থেকে ১ কোটি টাকার কম আমানত থাকা হিসাব রয়েছে ১ কোটি ৯১ লাখ ১৮ হাজার ১৮০টি। আর ১ টাকা থেকে ১ লাখ টাকার কম আমানত থাকা হিসাবের সংখ্যা ১৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৩৫০টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)