দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি -মাহাথির
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত জুমুয়াবার ১০১ বছর পূর্ণ করেছেন। এই নেতা দুই মেয়াদে মোট ২৪ বছর দেশটি শাসন করেছেন।
নিজের জীবনের নতুন মাইলফলক স্পর্শ করার দিনে মাহাথির বললেন বর্তমানের মালয়েশিয়া নিয়ে তার আক্ষেপের কথা। সংবাদমাধ্যম মালয়েশিয়া নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের জন্য আমি অনেক কিছুই অর্জন করতে পারিনি। আমি মনে করি, আমাদের একটি উন্নত জাতি হয়ে ওঠার জোর সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য সময়, মেধা ও সঠিক ধারণার প্রয়োজন।’
১৯৫৭ সালে স্বাধীনতার পর মালয়েশিয়ায় সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছিলো মাহাথিরের আমলেই (১৯৮১-২০০৩ এবং ২০১৮-২০২০)। মাহাথির বলেন, ‘এখন আমি যে সমস্যাটি দেখছি তা হলো, উন্নত জাতি হওয়ার এই সুযোগ সরকার দেখতে পাচ্ছে না। আর যদি দেখেও থাকে, তবে কীভাবে এই সুযোগ কাজে লাগাতে হবে, তা তারা জানে না।’
সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক শামসুল তাকে প্রশ্ন করেন, ‘তাহলে সকালে ঘুম থেকে উঠে আপনি কি এসব নিয়েই ভাবেন?’
জবাবে মাহাথির বলেন, ‘হ্যাঁ। আর কী নিয়েই বা ভাববো? নিজের জন্য ভাবার সময় শেষ। এখন যা ভাবার, সবই তো দেশের জন্য। মালয়দের জন্য সংগ্রামে আমি ৮০ বছরের বেশি সময় পার করেছি। আমি অন্যদের বা অ-মালয়দের অধিকারও স্বীকার করি। তবে মালয়দের ভূমি হিসেবেই আমাদের দেশের উৎপত্তি।’
মাহাথিরের উপস্থিতি কখনো কখনো বর্তমান ক্ষমতাসীনদের জন্য অস্বস্তির কারণ হয়েছে। গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে একটি বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কে সিজারের মাধ্যমে প্রসব বাড়ায় শতাধিক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে ভারতের ‘প্রক্সি যুদ্ধের’ প্রমাণ আন্তর্জাতিক মহলে তুলে ধরবে পাকিস্তান
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘরছাড়া ৬ লক্ষাধিক অধিবাসী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ক ভুগছে সিকেএম সিনড্রোম রোগে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কঙ্গোতে ইবোলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬০০
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধ থামানোর ইঙ্গিত নেই পুতিনের, ন্যাটোর সঙ্গে সংঘাতের শঙ্কা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আবারও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চেষ্টায় কাতার, সৌদি ও পাকিস্তান
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০ বছর পর আইনসভা নির্বাচন আয়োজনের ঘোষণা ফিলিস্তিনের
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পশ্চিম এশিয়ায় শত্রুর কমান্ড সেন্টার এবং জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে -আইআরজিসি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












