‘সন্ত্রাসী নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবে’
, ৩০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দখলদার ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহু নিউইয়র্ক সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে শহরটির নবনির্বাচিত মেয়র মামদানি। ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে মামদানি এ ঘোষণা দিয়েছে।
এমন সময় মামদানি এ মন্তব্য করলো, যখন ইসরায়েল সফররত নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস দেশটির প্রধানমন্ত্রী সন্ত্রাসী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে।
এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাতের পর এবিসি৭-এ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে যোগ দেয় মামদানি। এ সময় সে নিউইয়র্ক শহরকে ‘আন্তর্জাতিক আইনের শহর’ হিসেবে উল্লেখ করে বলেছে, এখানে সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে ২০২৪ সালে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণের ওপর হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
মামদানি বলেছে, আমি বারবার বলেছি যে আমি বিশ্বাস করি, এটি আন্তর্জাতিক আইনের শহর। আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা। আর তার মানে হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১,৪৮৫ পদে নিয়োগ, আবেদন ২১ লাখ!
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আস্থা নেই ইরানের
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জীবননগরে অবৈধভাবে মজুত ৫১২ বস্তা সরকারি সার জব্দ, আটক ১
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)