‘রেলক্রসিংয়ে আন্ডারপাস-ওভারপাস নির্মাণের উদ্যোগ’
ময়মনসিংহ সংবাদদাতা:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রেল ক্রসিংয়ের কারণে সৃষ্ট যানজট নিরসনে আন্ডারপাস-ওভারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ময়মনসিংহে বিভিন্ন সড়ক, রেল স্টেশন পরিদর্শন শেষে সিটি করপোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, দেশের যেকোনও উন্নয়ন কাজে বড় বাধা হচ্ছে, ভূমি অধিগ্রহণ জটিলতা। সরকারি জমি কম থাকায় প্রাইভেট জমি অধিগ্রহণের ক্ষেত্রে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। যার কারণে এগিয়ে নেওয়া যাচ্ছে না ঢাকা-সিলেট রুটের কাজ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।