দুর্নীতিবাজদের ৪০ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
এক বছরে দুর্নীতিবাজদের দেশ-বিদেশে থাকা ৪০ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আইনি আদেশ পেয়েছে দুদক। এর মধ্যে দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করলেও বিদেশে থাকা সম্পদে তাদের নিয়ন্ত্রণ নেই।
বিশেষজ্ঞরা বলছেন, আইনি মারপ্যাচে আটকে আছে জব্দের প্রক্রিয়া। তাই দেশের সম্পদ দ্রুত রায়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে।
গাজীপুরে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারিক সিদ্দিকের বাগানবিলাস নামে বিশাল বাগানবাড়ি। জেলার ফাওকাল এলাকাতেও ডুপ্লেক্স ভবনসহ এক বিশাল সা¤্রাজ্য গড়ে তোলেন তিনি।
এসব বাড়ি ছাপিয়ে রাজধানীর অভিজাত এলাকায় রয়েছে তারিক সিদ্দিকের প্লট ও ফ্ল্যাট। বারিধারা আবাসিকের পার্ক ভ্যালিতে বিলাসবহুল ফ্ল্যাট ছাড়াও আছে বারিধারা ডিওএইচএসে ৭ তলা বাড়ি। আদালতের আদেশে ইতোমধ্যে এসব সম্পদ জব্দ করেছে দুদক।
অন্যদিকে, গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের যুক্তরাজ্যে থাকা ১ হাজার ২৫ কোটি টাকা মূল্যের ৩৪৩টি বাড়ি এবং ৩৫ কোটি টাকার সমপরিমাণ সম্পদ ফ্রিজ করেছে সেদেশের-এনসিএ। দুদকের তৎপরতার পরই এই পদক্ষেপ নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
দুদকের তথ্যমতে, ২০২৫ সালে বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি ও সুবিধাভোগী ব্যবসায়ীদের দেশে-বিদেশে প্রায় ৪০ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে দেশে থাকা সম্পদের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা, আর বাকি সম্পদ রয়েছে বিদেশে।
দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ বলেন, তবে বিদেশে থাকা সম্পদ জব্দের ক্ষেত্রে দুদকের সফলতার রেকর্ড খুব একটা দীর্ঘ নয়।
দুদকের সাবেক মহাপরিচালক মঈদুল ইসলামাত বলেন, কাগজে-কলমে জব্দ দেখানো হলেও বাস্তবে সম্পদ ফিরিয়ে আনা বেশ কঠিন।
জাতীয় দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির সাবেক জেলা জজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক ড. শাহজাহান সাজু বলেন, কেবল জব্দ করলেই হবে না। আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে তা রাষ্ট্রীয় কোষাগারে ফেরাতে হবে।
দুর্নীতিবাজদের লুট করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে নিতে সরকারের সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)