‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’-এ যা আছে
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জনগণের স্বেচ্ছায় প্রদত্ত দান, অনুদান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদেশি সংস্থা বা অন্য কোনও উৎসের আর্থিক সহযোহিতায় মসজিদ নির্মাণ ও পরিচালনা ব্যয় নির্বাহ করা যাবে। তবে মসজিদের নামে যানবাহনে বা রাস্তাঘাটে চাঁদা আদায় বা উত্তোলন করা যাবে না। এই বিধান রেখে গত ২১ জানুয়ারি ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার।
এছাড়াও বিধিমালায় বলা হয়েছে, অবৈধ স্থানে মসজিদ নির্মাণ করা হলে তা উচ্ছেদ করা যাবে। আর যারা নির্মাণ করবেন, তাদেরও আইনের আওতায় আনা যাবে।
গত ২১ জানুয়ারি নীতিমালাটি গেজেট আকারে প্রকাশিত হয়।
নীতিমালার ‘মসজিদ নির্মাণের স্থান’ সংক্রান্ত বিধানে বলা হয়, শরিয়াহ্ সম্মত স্থানে এবং মসজিদ নির্মাণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সমজিদের নামে ওয়াকফ, দান, ক্রয়কৃত অথবা আইন অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত জমিতে মসজিদ নির্মাণ করতে হবে। এই বিধান লঙ্ঘন করলে উচ্ছেদ করা যাবে এবং এরূপ মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, নীতিমালার আলোকে শরিয়াহ্-সম্মত স্থান এবং ওয়াকফ দান ও মসজিদের নামে কেনা সম্মতির বাইরের সম্পত্তি ‘অবৈধ’ স্থান হিসেবে গণ্য হবে। মসজিদের নয়, এমন সম্পত্তিতে মসজিদ করা যাবে না সরকারের অনুমতি না নিয়ে।
নীতিমালার ‘নারীদের জন্য সালাতের স্থান’ বিধিতে বলা হয়, মসজিদ ব্যবস্থাপনা কমিটি শরিয়তসম্মতভাবে নারীদের জন্য পৃথক সালাতের কক্ষ বা স্থানের ব্যবস্থা করতে পারবেন।
নীতিমালায় ‘মসজিদে কর্মরত সব জনবলের করণীয়’ সংক্রান্ত বিধানে বলা হয়, কোনও রাজনৈতিক দলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ না করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসার মানচিত্রে অন্ধকারে উপজেলা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খননের মাটি যাবে ইটভাটায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ মিনিটের পথ যেতে দেড়-দুই ঘণ্টা, ধুলায় ভোগান্তি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষির বি-স্ট্রং প্রকল্পে পদে পদে অনিয়ম-দুর্নীতি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগকে কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না -বিমানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তসহ এনসিপির তিন দাবি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদন্ড আমাদের জন্য বড় শিক্ষা -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দলের রাজপথে নতুন নাটক -রিজভী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় -রুমিন ফারহানা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চা বাগানের অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)