চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা বিল্লাল হোসেনের মেয়ে। সে চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ জানায়, দুপুরে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্বজনেরা দ্রুত উদ্ধার করেন। এরপর তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে উজানী গ্রামেও শোকের আবহ বিরাজ করছে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম আকাশ জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)