হুতিদের হামলার শঙ্কায় রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট ‘কিংডম সেন্টার’ বন্ধ ঘোষণা
, ০৬ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
ইয়েমেনের হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মুখে রাজধানী রিয়াদের একটি বহুতল ভবন বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ৯৯ তলাবিশিষ্ট আইকনিক কিংডম সেন্টারের কর্মীদের আপাতত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।
তবে আদেশের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ দর্শানো হয়নি। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ভয়াবহ হামলায় ১৩ জন নিহত হওয়ার সপ্তাহখানেক পর এই নির্দেশ এলো।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যেই সৌদি জোট ও ইরান-সমর্থিত হুতিদের মধ্যকার এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে ছড়িয়ে পড়েছে। দুই পক্ষই নিয়মিত হামলা-পাল্টা হামলার তথ্য দিচ্ছে।
জানা গেছে, রিয়াদের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই কিংডম সেন্টারে আর্থিক সেবা সংস্থা মেরিল লিঞ্চ, ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় রয়েছে।
বার্তা সংস্থা এএফপির হাতে আসা এক ইমেইলে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কিংডম সেন্টারের সব কার্যালয়ের কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়া হচ্ছে।’ এতে আরও বলা হয়, ‘দয়া করে এই সময়ে অফিসে আসা থেকে বিরত থাকুন।’ তবে ভবনের নিচের অংশে অবস্থিত শপিং মলটি যথারীতি খোলা রয়েছে।
সম্প্রতি সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ভার্চুয়াল ক্লাসের মেয়াদ বাড়ানো হয়েছে। গত সপ্তাহের হামলার পর থেকে রিয়াদের বিমানবন্দরটি এখনও বন্ধ রয়েছে। তার মাঝেই বহুতল এই ভবনটি নিয়ে নতুন এই নির্দেশনা এলো।
এর আগে সৌদি আরবে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করে হুতিরা। তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, ইয়েমেন সীমান্তবর্তী নাজরানে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে তাদের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চাঁদপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসআরবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, উদ্ধার অভিযানে পুলিশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ-আগুন, নিহত অন্তত ৭
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)