‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি’
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকার স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। কৃষক কার্ডধারী একজন কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ থাকবে। কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।
তার যেকোনো সমস্যা কিন্তু সরাসরি রাষ্ট্র জানতে পারছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে বের হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
আপনাদের অঙ্গীকার ছিল যে ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ড, সেটি নিয়ে আজ একটা বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কী হলো- এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক চলছে এবং এই বৈঠকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মন্ত্রীরা আছেন। মিটিং এখনো চলছে।
মূলত আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেওয়া, দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত। বাস্তবায়নের জন্য আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি।
ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু করা যাবে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সময়টা এই মুহূর্তেই বলা যাচ্ছে না। কারণ সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে আমাদের প্রধানমন্ত্রীর পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সবাই বেছে বের করছেন যে কীভাবে এটা দ্রুত করা যায়।
এই কার্ডটা পেলে একজন কৃষক কী সুবিধা পাবেন- জানতে চাইলে তিনি বলেন, এই কার্ডটা পেলে একজন কৃষক উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
যেমন ধরেন কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, সার, কীটনাশক, বীজসহ কৃষি উপকরণে যেকোনো ধরনের সহযোগিতা পাবে একজন কৃষক। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কার্ডের মাধ্যমে একটা স্মার্ট পদ্ধতিতে খুব সহজে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। যেই ধারণার ওপর ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারব।
এই কার্ড কী প্রকৃত কৃষকরা পাবে নাকি এলাকার মেম্বার বা যারা প্রভাবশালী তারাই নিয়ে নেবে- এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, না, কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে এজন্যই তো, এই মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুযোগ-সুবিধা না নিতে পারেন, যাতে কোনো লিকেজ না হয় সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। যেমন আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, একজন সিম ক্রেতা সরাসরি কিন্তু তার সব ধরনের সেবা ব্যাংক থেকে পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












