সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
বিশ^মঞ্চে নিজের ভাবমর্যাদা ফেরাতে কোটি কোটি ডলার বিনিয়োগ করে বিশে^র বৃহত্তম পরিবেশবান্ধব পোশাক কারখানার হাব গড়ে তুলেছে বাংলাদেশ। বর্তমানে বিশে^র শীর্ষ ১০০টি লিড সার্টিফাইড কারখানার মধ্যে ৫২টিই বাংলাদেশে। তবে উদ্যোক্তারা দেখছেন, এই 'সবুজ' স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে পণ্যের বাড়তি দাম পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা রাখছে না।
একটি লিড সার্টিফাইড বা পরিবেশবান্ধব পোশাক কারখানা নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল। শিল্প সংশ্লিষ্টদের প্রাক্কলন অনুযায়ী, কারখানার আকার ও মানভেদে এমন একটি আধুনিক কারখানা গড়তে ৮০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ প্রয়োজন। সাধারণ কারখানার তুলনায় এর নির্মাণ খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেশি। এই বাড়তি অর্থ মূলত ব্যয় হয় বিদ্যুৎ সাশ্রয়ী ভবন নকশা, পানি পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক ভেন্টিলেশন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পেছনে।
বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের প্রত্যাশা ছিল, এই বিশাল বিনিয়োগ ক্রেতাদের আস্থা বাড়াবে এবং বিশ^বাজারে তারা প্রতিযোগিতামূলক ও ভালো দাম পাবেন। তবে সেই প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, লিড বর্তমানে বাণিজ্যিক সুবিধার চেয়ে একটি 'মার্কেটিং গিমিক' বা বিপণন কৌশলে পরিণত হয়েছে। একটি কারখানা কেবল লিড সার্টিফাইড বলেই ক্রেতারা এক পয়সাও বাড়তি দাম দিতে রাজি হয় না। আন্তর্জাতিক ক্রেতাদের তুলনায় আমরাই লিড সনদকে অনেক বেশি বাণিজ্যিক গুরুত্ব দিয়ে ফেলেছি।
বর্তমানে বাংলাদেশে মোট ২৮৪টি লিড সার্টিফাইড পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ১২১টি প্ল্যাটিনাম এবং ১৪৪টি গোল্ড রেটেড।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-র সাবেক সভাপতি ফজলুল হক বলেন, পরিবেশবান্ধব কারখানার কারণে বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে পৌঁছানো সহজ হয়েছে এবং ক্রেতাদের সাথে সম্পর্কের পরিধি বেড়েছে। কিন্তু কারখানা নির্মাণে যে বিপুল পরিমাণ বাড়তি বিনিয়োগ হয়েছে, তা পুষিয়ে নিতে ব্র্যান্ডগুলো কোনো বাড়তি দাম বা আর্থিক প্রণোদনা দিচ্ছে না।
তিনি বলেন, আমাদের সুযোগ বেড়েছে, কিন্তু আর্থিক প্রত্যাশা পূরণ হয়নি। ক্রেতারা অর্গানিক কটনের মতো পণ্যের জন্য সানন্দে বাড়তি দাম দিলেও পরিবেশবান্ধব কারখানার মালিকদের ক্ষেত্রে তেমন কোনো স্বীকৃতি বা প্রিমিয়াম দিচ্ছে না। এটি ছিল মূলত উদ্যোক্তাদের নিজস্ব উদ্যোগ, ক্রেতারা আমাদের গ্রিন ফ্যাক্টরি করতে বাধ্য করেনি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।