বিদেশে নির্যাতনে মৃত্যু:
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
, ২৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে ইকবাল হোসেন মাদবর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবরে পরিবারে শোকাহত পরিবেশ বিরাজ করছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়েন ইকবাল। এরপর চুক্তি অনুযায়ী ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় তার পরিবার। টাকা দেওয়ার পর কয়েক মাস আগে ইতালির উদ্দেশে যাত্রা করেন ইকবাল।
বেশ কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান। সেখানে তাকে বন্দি করে নির্যাতন চালায় দালালচক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের আরও আট লাখ টাকা দেয় পরিবার।
তবে চাহিদামতো বাকি চার লাখ টাকা না দেওয়ায় ইকবালের ওপর শুরু হয় অমানসিক নির্যাতন। নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে বিনা চিকিৎসায় মারা যান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দালালদের মাধ্যমেই ইকবালের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
নিহতের বাবা মোতালেব মাদবর বলেন, ‘এভাবে আমার ছেলেকে হারাতে হবে, কোনোদিন ভাবিনি। জমি বিক্রি করে, ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। এখন আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম। ছেলে হারানোর শোক আমরা কীভাবে মেনে নেবো?’
ছেলের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাগামহীন এলপিজির বাজার, বিক্রি হচ্ছে ৫০০ টাকা পর্যন্ত বেশিতে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব -গভর্নর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাবি থেকে উপাচার্য পেয়ে লালকার্ড দেখালেন একদল শিক্ষার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ অনিয়মে সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সুইডিশ এনজিও রাড্ডায় হামলা: ওসি প্রত্যাহার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ -প্রধানমন্ত্রী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ -ড. তিতুমীর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতিসংঘকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান ইরানের
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা দিতে চায় সিঙ্গাপুর
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)