‘ব্যবসায়ীদের চিৎকার শুনছে না সরকার’
, ০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৯ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনীতি ভয়াবহ চাপে রয়েছে এবং সরকারের নীতি অবস্থান ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানালেও সরকার তা আমলে নিচ্ছে না।
রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেপ্টেম্বর-অক্টোবরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার।
আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, আমরা চিৎকার করলেও সরকার শুনছে না। তারা ব্যবসায়ী মহলকে কেয়ার করছে না। জ্বালানির দাম বাড়িয়েও সরকার স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পারেনি।
২০২২ সালের পর থেকেই জ্বালানিসংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে ঢাকায় এসে অটোরিকশা চালাচ্ছেন, ফলে রাজধানীর জনসংখ্যা সাড়ে ৩ কোটিতে পৌঁছেছে। খেলাপি ঋণ প্রসঙ্গে বিসিআই সভাপতি বলেন, ১৭ শতাংশ ঋণ খেলাপি থাকার সময় আইএমএফ বাংলাদেশকে ‘মধ্যম মানের ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করেছিল। এখন খেলাপি ঋণ ৩৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার বলেন, অর্থনীতি কিছুটা মন্থর হলেও সামগ্রিক স্থিতিশীলতা এসেছে। কর্মসংস্থান বাড়াতে আরো উদার নীতি গ্রহণের প্রয়োজন। মূল প্রবন্ধে আশিকুর রহমান বলেন, কঠোর ব্যবস্থা না নিলে উচ্চ খেলাপি ঋণ দেশের জন্য মধ্যমেয়াদি বড় ঝুঁকি সৃষ্টি করবে। এতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












