বিক্রি কমে যাওয়ায় বন্ধের পথে রাজধানীর অনেক মার্কেট-শপিং মল -দোকান বন্ধের সময়সীমা বেঁধে দেয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা
, ২৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ক্রেতা স্বল্পতায় সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর শান্তিনগর এলাকার এক সময়ের অভিজাত বিপণিবিতান কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স। রাজধানীর কাকরাইলে গত শতাব্দীর শেষ দিকে চালু হওয়া এ বিপণিবিতানে জামা, জুতা, প্রসাধনী, জুয়েলারিসহ বিভিন্ন পণ্য কিনতে ভিড় জমাতেন মানুষ।
রাজধানীর একসময়ের অভিজাত শপিং মল ইস্টার্ন প্লাজা। চলন্ত সিঁড়ি, লিফট সুবিধা ও ক্রেতা চাহিদার সব পণ্য এক জায়গায় মেলায় একসময় দেশজুড়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল বিপণিবিতানটি। গত এক দশকে সেই চিত্র বদলে গেছে। এখন আর আগের মতো যেমন ক্রেতা নেই, তেমনি নেই দোকানগুলোতে উপচে পড়া ভিড়।
শপিং মলের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখা গেছে, ওপরতলায় অনেকগুলো দোকানের শাটার বন্ধ। অনেকগুলো দোকান খালি অবস্থায় পড়ে রয়েছে। অনেকে দোকান ছেড়ে দিয়ে চলে গেছেন।
তবে এ পরিস্থিতি যে শুধু ইস্টার্ন প্লাজা শপিং মলের, বিষয়টি এমন নয়। রাজধানীর অভিজাত ও পুরনো অন্তত ১০টি শপিং মল ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। প্রায় সব শপিং মলে ক্রেতার আনাগোনা কম দেখা গেছে। এমনকি ব্যবসায় বিপুল পরিমাণ লোকসানের কথাও তুলে ধরেন বিপণিবিতানের ব্যবসায়ীরা। তারা জানান, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন তুলতেই হিমশিম খাচ্ছেন তারা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সংশ্লিষ্ট গণমাধ্যমকে বলেন, শপিং মলগুলোতে ক্রেতা ও বিক্রি কমে যাওয়ার মূল কারণ মূলত সময়সীমা কমিয়ে আনা। শপিং মলগুলোর বিক্রির পিক টাইম সন্ধ্যাবেলা। কিন্তু এসব মল খোলা রাখার সময়সীমা রাত ৮টা পর্যন্ত, যে কারণে ক্রেতা কমে যাচ্ছে। এর বাইরে আরো একটি কারণ হলো মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া। আমরা দোকান খোলা রাখার সময়সীমা আরো ১ ঘণ্টা বাড়ানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা করছি। তাতে অন্তত ক্রেতা সমাগম মার্কেটগুলোতে বাড়লে ব্যবসায়ীরা টিকে থাকতে পারবেন।’
ক্রেতা কমে যাওয়ার কারণ জানতে চাইলে কালার কসমেটিকসের এক বিক্রেতা বলেন, বেচাবিক্রি তেমন নেই। এর একটি বড় কারণ দ্রুত মার্কেট বন্ধ হয়ে যাওয়া। আগে দেখা যেত, চাকরিজীবীরা বাসায় গিয়ে ৮টার দিকে মার্কেটে এসে ১০টা পর্যন্ত কেনাকাটা করতেন। কিন্তু এখন ৮টায় বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা পাচ্ছি না।
পুলিশ প্লাজার তৃতীয় তলার একজন ব্যবসায়ী মঈন উদ্দিন ২০০৩ সাল থেকে ব্যবসা করছেন। তিনি বলেন, ব্যবসায়িক জীবনে বেচাকেনার এমন দুরবস্থা আর দেখেননি। কয়েক মাস ধরে বিক্রি নেই বললেই চলে। অথচ মাসে প্রায় ১৪ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। এর সঙ্গে দোকান ভাড়া ও কর্মচারীদের খরচ রয়েছে। এ পরিস্থিতিতে ব্যবসা ছেড়ে দেয়ার উপক্রম হয়েছে।
মিরপুরের ঐতিহ্যবাহী বেনারশী পল্লীর প্রবেশমুখে অবস্থিত রেসা বেনারশীর বিক্রয় প্রতিনিধি সোহাগ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে তুলনামূলক বেশি ক্রেতা আসার কথা থাকলেও এখনো বিক্রির খাতা খুলতে পারিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নারিকেল দ্বীপ নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, চলাচল শুরু আজ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারের জন্য কৃষকদের দীর্ঘ লাইন
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাভারে ব্যাপক সংঘর্ষ, বন্ধ শতাধিক কারখানা -মিরপুরে ১০ হাজার পুলিশ; বিএনপি’র মিছিল
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাজেকে পাল্টাপাল্টি অবরোধ
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহিণীর ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ডাচ বাংলার ৯ জনের নামে মামলা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিভাগীয় শহরে হাইকোর্ট বসালে কমবে ঢাকার যানজট
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












