‘পাকিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র টয়লেট পেপারের মতো ছুড়েছে’
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক নিয়ে সে দেশের সংসদ দাঁড়িয়েই এবার বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যুক্তরাষ্ট্র-পাকিস্তান অতীতের সম্পর্ক নিয়ে বিস্ফোরক এই স্বীকারোক্তি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর এনডিটিভির।
খাজা আসিফ অভিযোগ করেছেন, “কৌশলগত স্বার্থের জন্য ওয়াশিংটন দক্ষিণপূর্বাঞ্চলীয় এশিয়ান এই রাষ্ট্রকে শোষণ করেছে এরপর তাদের লক্ষ্য পূরণ হলে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে।”
পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাক মন্ত্রী স্বীকার করেন, পাকিস্তান প্রায়শই তার সন্ত্রাসবাদের ইতিহাস অস্বীকার করে। তিনি একে ‘অতীতে স্বৈরশাসকদের’ সংঘটিত ভুল বলে উল্লেখ করেছেন।
এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানোকে ইসলামাবাদের ভুল ছিলো বলে জানান খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে আজকের সন্ত্রাসবাদ অতীতের ভুলের পরিণতি।
আসিফ বলেন, ১৯৯৯ সালের পর, বিশেষ করে ১১ সেপ্টেম্বর ২০০১ সালের হামলার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ভয়াবহ ছিলো। এনিয়ে তিনি দেশটির প্রয়াত সামরিক শাসক জিয়াউল হক এবং পারভেজ মোশারফের বিরুদ্ধে অভিযোগ করেন।
খাজা আসিফ বলেন, তারা পাকিস্তানকে বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন, যার ফলে মিত্ররা দেশের কাছ থেকে সরে যাওয়ার অনেক পরেও তার প্রভাব রয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)