বসতভিটা বিলীন পদ্মায়:
‘পরিকল্পিত বাঁধ থাকায় ভাঙনের কথা কল্পনাতেও ছিল না কারও’
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের জাজিরা এলাকায় চোখের সামনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট। দিশেহারা সম্বল হারানো পরিবার, আতঙ্কিত এলাকাবাসী। ভরসা রাখতে পারছেন না অস্থায়ী বাঁধে, দ্রুত পদক্ষেপ নেয়ার প্রত্যাশা স্থানীয়দের।
পদ্মা সেতুর পূর্বপাশে মাঝিরঘাট এলাকা থেকে একটু দূরে ধসে পড়েছে কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে চলে গেছে প্রায় দুই কিলোমিটার এলাকা। পদ্মার আগ্রাসনে বসতভিটা হারিয়েছে ২০টি পরিবার। নিশ্চিহ্ন হয়েছে বেশকিছু দোকানপাটও।
এদিকে, ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে কিছুটা ঝুঁকি কমলেও পানি বাড়তে থাকলে তা কতটা কাজে লাগবে এ নিয়েও আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, পরিকল্পিত বেড়িবাঁধ থাকায় পদ্মা নদীর এই পাড় ভাঙতে পারে কারও কল্পনাতেও ছিল না। তাই অধিকাংশ বাসিন্দাই কিছু সরাতে পারেননি।
ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিংয়ের সিনিয়র সুপারভাইজার হারুন অর রশীদ জানান, ভাঙনের খবর পেয়ে জিও ব্যাগ ফেলা শুরু করেছেন। ফলে ভাঙন কিছুটা কমেছে। তবে পানি বাড়তে থাকলে ভাঙন বাড়ার আশঙ্কা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)