কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকার জুলাই মাসের জন্য এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করলেও বাজারে তার কোনো প্রভাব এখনো পড়েনি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতারা এখনও আগের মতোই বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন। ফলে প্রতি মাসে দাম পুনর্র্নিধারণ হলেও এর সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহক।
গত বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে। জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা আগের মাসে ছিল ১ হাজার ৮৮৫ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৫৭ টাকা। ১২ কেজির পাশাপাশি অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও কমানো হয়েছে।
রাজধানীর শান্তিনগর, মালিবাগ, কাঠালবাগান ও ধানমন্ডি এলাকার বাজার ঘুরে দেখা যায়, দোকানে নতুন নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে না। এখনো প্রায় সব জায়গায় আগের দামই রাখা হয়েছে। এর সঙ্গে কোনো কোনো দোকানে পরিবহন ও অন্যান্য খরচের অজুহাতে আরও বেশি দাম নেওয়া হচ্ছে। ১২ কেজির সিলিন্ডারসহ অনেক জায়গায় দাম রাখা হচ্ছে ৩ হাজার টাকা।
মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘খবরে দেখি দাম কমেছে। কিন্তু দোকানে গেলে বলে আগের দামই দিতে হবে। সরকার দাম কমালেও আমাদের তো কোনো লাভ হয় না। আজ শুক্রবার সকালে গ্যাস শেষ হয়ে যায়। আনতে গিয়ে দেখি ১ হাজার ৭৫০ টাকা দাম। জিজ্ঞেস করলাম, কাল না কমালো? বলল, এই দাম পেতে চাইলে আরও কয়েক দিন পরে আসবেন। আমরা আগের দামে কিনেছি। এখন তো লোকসান দিতে পারবো না। সুতরাং নিরুপায় হয়ে সেই বেশি দামেই সিলিন্ডার কিনে আনতে হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাতিল হলো তিন মাসের ভ্যাট রিটার্ন সুবিধা, মন্ত্রিসভায় অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিয়ে বিপিসির কাছে ব্যাখ্যা তলব, মূল্য সহনীয় রাখতে পরিকল্পনা প্রণয়নের সুপারিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামালপুরে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা অনশনে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাবির ফাইন্যান্স বিভাগে বাড়তি ফি আদায়ের অভিযোগ, জানেন না ডিন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত নেতা নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো -পুলিশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়- জানতে চেয়ে রুল
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতজুড়ে ‘অনুপ্রবেশকারী’ ধরার ফাঁদ, সীমান্তের গ্রামগুলো ‘উন্মুক্ত কারাগার’
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘২ কোটি টাকা দেন, সব সই করে দেব’ -পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)