নেপথ্যে আধিপত্য, দখল ও চাঁদাবাজি:
বাড়ছে রাজনৈতিক হানাহানি
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক কোন্দলে বাড়ছে সহিংসতা ও খুনাখুনি। শাসক দলের নেতাকর্মীদের সঙ্গে বিরোধী দলের নেতাকর্মীদের সংঘর্ষ যেমন হচ্ছে, তেমনই বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেও নৃশংস ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, চাঁদাবাজি ও স্থাপনা দখল এবং কমিটি গঠন নিয়ে বিরোধকে কেন্দ্র করে দৃশ্যমান হয়ে উঠেছে এই সহিংসতা। ঢাকা ও জেলা শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে দলের কর্মী-সমর্থকরা জড়িয়ে পড়ছে বড় সহিংসতায়।
এ বছর ৫ মাসে সারা দেশে ৩৫০টির মতো রাজনৈতিক সহিংসতায় অর্ধশতাধিক মানুষ নিহত এবং আড়াই হাজারের বেশি আহত হয়েছেন। শুধু বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধে ৯০টি সহিংস ঘটনায় ১৬ জন নিহত এবং ৮৫৩ জন আহত হয়েছেন। আগের বছর অন্তর্বর্তী সরকার আমলের তুলনায় সহিংস ঘটনার এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। গত বছর ১২ মাসে সহিংস ঘটনার সংখ্যা ছিল ৪০১টি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে ৩৪৭টি। এতে ৫৫ জন নিহত এবং ২ হাজার ৬৩৬ জন আহত হয়েছেন। এ সময়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ১৩টি সংঘর্ষের ঘটনায় ৫ জন নিহত এবং ১৫০ জন আহত হন। বিএনপির সঙ্গে জামায়াত-শিবিরের ১৩১টি সংঘর্ষে ৯ জন নিহত এবং ১ হাজার ৮ জন আহত হন। বিএনপি ও এনসিপির মধ্যে ১৩টি সহিংসতায় আহত হন ১০২ জন। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ৩৭টি ঘটনায় ১ জন নিহত এবং ২৭০ জন আহত হন।
জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জড়িত যেই হোক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও দোষীদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল করিম যুগান্তরকে বলেন, রাজনৈতিক দলগুলোকে সহনশীলতার সংস্কৃতি জোরদার করতে হবে। পাশাপাশি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করাচিতে ১৪৪ ধারা জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)