‘নৌবাণিজ্য বাড়াতে খাল-নদীপথের টেকসই উন্নয়ন জরুরি’
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের অভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় কমানো, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য খাল ও নদীপথের পুনরুদ্ধার এবং টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির মতে, খাল খনন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থার উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন এবং দেশের সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে ‘বাংলাদেশের বৃত্তাকার নৌপথের পুনরুজ্জীবন এবং আভ্যন্তরীণ নৌবাণিজ্য সম্প্রসারণে খাল খনন কর্মসূচির ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের খালগুলো মানুষের জীবনের রক্তনালীর মতো হলেও দখল ও দূষণের কারণে সেগুলোর অনেকগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ মূল প্রবন্ধে বলেন, ‘দেশের ১ হাজার ৪১৫টির বেশি নদীর ৫৫ শতাংশেরও বেশি কার্যকারিতা হারিয়েছে। ফলে বর্তমানে ৭৭ শতাংশ পণ্য পরিবহন সড়কপথনির্ভর হয়ে পড়েছে- যা ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের ব্যয় ৫৫ থেকে ৬০ শতাংশ কম এবং জ্বালানি সাশ্রয় হয় চার থেকে ছয় গুণ। রাজধানীর চারপাশের চারটি নদীর ১১২ কিলোমিটার নৌপথকে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার আওতায় আনারও আহ্বান জানান তিনি।
শিল্পকারখানার বর্জ্য যাতে নদী ও খালে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিশেষ করে ছোট শিল্পকারখানায় কম খরচে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দিতে সরকার কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)