পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি অর্থ ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++ ও ইআরপি সিস্টেমের নিরাপত্তাব্যবস্থাকে পাশ কাটিয়ে নওগাঁর ধামইরহাট উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে সংঘটিত হয়েছে অভিনব আর্থিক জালিয়াতি। হিসাবরক্ষণের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে-সরকারি অফিসের কম্পিউটার হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত অপারেটিং সিস্টেম ‘কালি লিনাক্স’ এবং কর্মকর্তাদের পাসওয়ার্ড হাতিয়ে নিতে ‘রিভিলার কি-লগার’ ইনস্টল করা ছিল। যার সহায়তায় চুরি করা ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আইবাস++ ও ইআরপি সিস্টেমে প্রবেশের পর ভুয়া এনআইডি, অস্তিত্বহীন পেনশনভোগী এবং ভুয়া ব্যাংক হিসাব তৈরি করা হতো। পরে এসব হিসাবের মাধ্যমে সরকারি অর্থ স্থানান্তর করা হয়।
২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৭ বছর চলা এ জালিয়াতিতে সারা দেশে প্রায় আড়াই হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে অনুসন্ধানে পাওয়া নথিপত্র বিশ্লেষণ করে জানা গেছে, ঘটনা শুধু কয়েকজন কর্মকর্তার ইউজার আইডি অপব্যবহারেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত প্রমাণেই মিলেছে আরও ভয়ংকর তথ্য। অর্থাৎ কর্মকর্তাদের অগোচরেই তাদের পরিচয় ব্যবহার করে সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে এক অদৃশ্য চক্র।
হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তারা বলছেন, পেনশনভোগীদের ভাতার টাকা অডিটেবল (নিরীক্ষা) নয়, সরকার এক বছরের পুরো বরাদ্দ দিয়ে দেয়, এরপর যাঁরা পেনশন পান তাদের দেওয়া হয়। কারণ প্রতিনিয়ত পেনশনভোগী যুক্ত হয়, বাদ পড়ে। আর এ সুযোগটাই প্রতারকরা কাজে লাগিয়েছে। সূত্র জানান, ভুক্তভোগীদের মাসিক পেনশন সাধারণত ১১ হাজার থেকে ২৬ হাজার টাকার মধ্যে। অথচ পাওনা পেনশনের বাইরেও প্রায় প্রতি মাসে একাধিকবার তাদের হিসাবে টাকা পাঠানো হয়েছে। অনুসন্ধানে পাওয়া একটি ফরেনসিক তদন্ত নথি জালিয়াতির চরিত্র সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যায়।
নথিতে বলা হয়েছে, কম্পিউটারে ভার্চুয়াল বক্স সফটওয়্যারের মাধ্যমে কালি-লিনাক্স নামে একটি বিশেষায়িত সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল, যার সাহায্যে সরকারি হিসাবরক্ষণ ওয়েবসাইট-এ ব্যবহৃত পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া সম্ভব। একই যন্ত্রে সক্রিয় পাওয়া গেছে রিভিলার কি-লগার নামে আরেকটি সফটওয়্যার, যা কি-বোর্ডে টাইপ করা প্রতিটি বর্ণ গোপনে রেকর্ড করে রাখে।
এদিকে দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা মনে করেন, এ প্রযুক্তিগত অনুপ্রবেশই জালিয়াত চক্রকে এমন এক ‘অদৃশ্য শক্তি’ দিয়েছে, যা দিয়ে তারা কার্যত সরকারি কর্মকর্তার পরিচয়ে সার্ভারে ঢুকে নিজেদের ইচ্ছামতো বিল তৈরি, অনুমোদন ও অর্থ ছাড়ের কাজ চালিয়ে গেছে; অথচ কাগজে কলমে দায় বর্তেছে ওই কর্মকর্তার ইউজার আইডির ওপরই।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, ‘এটি অনেক বড় চক্র। এর কিছু অংশ পাওয়া গেছে। এদের গভীরে যেতে অনুসন্ধান কার্যক্রম চলছে।’ রাজবাড়ীর সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা, বর্তমানে মেহেরপুরে কর্মরত রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘যারা যে সিস্টেমে জালিয়াতিটা করেছে তা শিখিয়ে দেওয়া। আর তারা কম্পিউটারের মাধ্যমে তা করেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)