মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
, ০৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ রবি, ১৩৯৪ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুর মায়ের ফোন পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাদের ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন।
বিষয়টি জানতে পেরে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল (স্পেশাল-২৪) দ্রুত অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালিয়ে অবশেষে পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয় এবং মাদারবাড়ি এলাকা থেকে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে; সত্যতা পেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের বুলডোজার ধ্বংস করার পূর্বমুহুর্তে যোদ্ধাদের ধারণ করা দৃশ্য
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রকৌশলী বেতন-ভাতা পান, দায়িত্ব পালনে উপহার কেন’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিআরটি চালুর দাবি, অনিয়ম তদন্তে কমিশন গঠনের আহ্বান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে বহুতল ভবন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীজুড়ে পুলিশের নজরদারি-তল্লাশি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থেমে নেই নিষিদ্ধ আ.লীগের ককটেল ও আগুন সন্ত্রাস
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রলীগ-আ. লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে -রাশেদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপের ৩ দেশে বোমা হামলার হুমকি, খালি করা হলো শত শত স্কুল
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












