‘নগদ’-এ নতুন বিনিয়োগ, সরকারের সিদ্ধান্তের অপেক্ষা
, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবার কোম্পানি (এমএফএস) ‘নগদ’-এ বিদেশি বিনিয়োগ আনার প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জামাতের এমপি আরমান।
তবে নগদের মালিকানা নিয়ে বিএনপির নতুন সরকারের অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট না হওয়ায় আপাতত তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে।
আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধে মতু্যুদ-ে দ-িত জামাত নেতা কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে এমপি হয়েছে। নগদে কোনো একটি বিদেশি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব নিয়ে বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে তার ল ফার্ম।
এ বিষয়ে আলোচনার জন্য গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ ব্যাংকে যান ব্যারিস্টার আরমান। গভর্নরের সঙ্গে বৈঠক করে পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
মীর আহমাদ বিনকাসেম আরমান বলেন, গভর্নর জানিয়েছেন যে, বর্তমান নতুন সরকার আসার পর নগদের ব্যাপারে তাদের চূড়ান্ত নীতি কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
“যদি সরকার সিদ্ধান্ত নেয় যে, তারা অন্তর্বর্তী সরকারের মত এটি (নগদ) বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেবে, তবেই বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”
সংসদ সদস্য হিসেবে নয়, একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি কোম্পানির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন জানিয়ে আরমান বলেন, আমি আগেও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবার এর মত কোম্পানির সঙ্গে কাজ করেছি। এখন তাদের (সম্ভাব্য বিনিয়োগকারী) জন্য কাজ করছি। তাদেরও আইনি সহায়তা দেব।
তবে কোন দেশের বিনিয়োগকারীরা নগদে বিনিয়োগ করতে আগ্রাহী বা কাদের এজেন্ট হিসেবে কাজ করছেন-সেসব স্পষ্ট করেননি তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)