‘তরিকত তাসাউফ-বিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে’
, ১৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তরিকত তাসাউফ-বিরোধী শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।
তিনি বলেন, আমাদের দেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। যারা এই দেশ শাসন করবেন তাদের এই ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। এ দেশের অধিকাংশ মানুষ তাসাউফপন্থি। তারা রাজনীতির ক্ষেত্রে পীর-মাশায়েখদের কথা অনুসরণ করেন।
আজাদী আন্দোলনের অকুতোভয় সিপাহসালার, ঈমানি চেতনার প্রাণপুরুষ, আমিরুল মুমিনিন, ইমামুত তরিকত, শহীদে বালাকোট হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি উনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত জুমুয়াবার রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে বালাকোট-চেতনা উজ্জীবন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ এ এম এম বাহাউদ্দীন এসব কথা বলেন।
আমাদের দেশের পীর-মাশায়েখদের চিন্তা-চেতনায় নিজেদের মধ্যে বিভিন্ন মাসয়ালায় মতপার্থক্য থাকলেও তরিকত তাসাউফের ব্যাপারে সবাই এক। তাদের চিন্তা-চেতনায় এ দেশের মাদরাসা কারিকুলাম তৈরি করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত ইউনূস সরকারের সময় জামাতের পরামর্শ হোক যেভাবে হোক কারিকুলাম থেকে তরিকত তাসাউফের মৌলিক বিষয়গুলোকে বাদ দেয়া হয়েছে যা খুবই দুঃখজনক।
এ এম এম বাহাউদ্দীন বলেন, তরিকত তাসাউফ-বিরোধী শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। না হয়, প্রায় ২০ হাজার পীর-মাশায়েখের দরবারের অনুসারী এক কোটি লোকের সমাবেশ করে দাবি আদায় করা হবে। তিনি বলেন, দেশে ইসলামের জাগরণ হচ্ছে। এটা কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)