‘জামাত নেতার নেতৃত্বে’ মব সৃষ্টি করে বিএনপি নেতাকে হত্যা!
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজার সদরে ‘জামাত’ নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে হামলা চালিয়ে বিএনপির নেতা রহিম উদ্দিন সিকদারকে হত্যা করা হয়েছে বলে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবি করেছে সদর উপজেলা বিএনপি।
কক্সবাজার শহরের শহীদ সরণিতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন সিকদারের হত্যায় নেতৃত্ব দিয়েছেন জামাত নেতা আবদুল্লাহ আল নোমান।
লিখিত বক্তব্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ বলেন, ১৩ জুলাই রহিম উদ্দিন সিকদার পানিরছড়া বটতলী বাজারে যাচ্ছিলেন। পথে জামায়াত নেতা আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে রহিম উদ্দিনের ওপর হামলা করে। খবর পেয়ে ছাত্রদলের ভারুয়াখালী ইউনিয়ন কমিটির সভাপতি সাকিব উদ্দিনসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে যান। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়। এতে রহিম উদ্দিন সিকদার ও সাকিব উদ্দিনসহ চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে পাঠান। গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রহিম উদ্দিন সিকদার মারা যান।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় নেতৃত্বদানকারী আবদুল্লাহ আল নোমান দলটির সঙ্গে সম্পৃক্ত কেউ নন। দলটির নেতারা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছেন। জামায়াত দাবি করেছে, মসজিদের জায়গা নিয়ে বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ঘটনাকে কেন্দ্র করে জামাত অপপ্রচার চালাচ্ছে। আবদুল্লাহ আল নোমান জামাতের দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জামায়াত নেতাদের সঙ্গেও তার ছবি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উদ্বেগ বাড়াচ্ছে জবি শিক্ষার্থীদের আত্মহত্যা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় মশার বিপৎসংকেত, মার্চে আরও বাড়বে উপদ্রব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাইব্যুনালের আগের সকল কার্যক্রম যাচাইবাছাই হবে
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানুষের ৪৭টি মাথার খুলি, বিপুল পরিমাণ হাড়সহ গ্রেপ্তার ৪
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ইরান’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার’
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)