‘জামাতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না’
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, যত ষড়যন্ত্র করেন, যত রকমের আওয়ামী প্রেত্মাতাদের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান, তাতে কিছুই হবে না। আপনাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
জামাতের অতীত কর্মকা-ের সমালোচনা করে তিনি বলেন, যারা ১০ বছর নিষ্ক্রিয় ছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সুযোগ খুঁজেছেন, আজকে তারা কয়েকটি দল মিলে একত্রিত হয়ে বাংলাদেশের নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন। আমরা যারা ছেড়া প্যান্ট পড়ে অস্ত্র হাতে যুদ্ধ করেছি, সেদিনকার কথা মনে পড়লে আপনাদের অত্যাচার-অবিচার, পাকিস্তানি সৈন্যদের বাড়ি দেখিয়ে দেয়া, অমুক ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছে, তাদের বাড়ি পুড়িয়ে দেয়া এসব কাজের অংশীদার ছিলেন আপনারা ।
ফারুক বলেন, যখন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয় তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা আতাত করে এই ফ্যাসিস্টের সাথে বাংলাদেশে একবার নির্বাচনেও গিয়েছেন। ষড়যন্ত্র করছেন, একবার পিআর ছাড়া ইলেকশনে যাবো না, একবার গণভোট আলাদাভাবে না হলে ইলেকশন করবো না বলছেন। আসল কথা- ইলেকশন করবেন। ইলেকশন না করে কই যাবেন? আন্দোলন করবেন কার বিরুদ্ধে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)