সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকা বিকল হয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার অন্তত ৭ যুবক নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া এক বাংলাদেশির বর্ণনা অনুযায়ী, খাবার ও পানির অভাবে সাগরে ভাসতে ভাসতেই তাদের চোখের সামনে কয়েকজনের মৃত্যু হয় এবং লাশগুলোতে পচন ধরায় তা সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিখোঁজ যুবকদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের কৃষক রাজ মিয়ার ছেলে রিপন মিয়া (১৯), একই গ্রামের হযরত খানের ছেলে মামুন খান (২১), ইকরাম উদ্দিনের ছেলে এনামুল হক খান (১৮) এবং রনসী গ্রামের একলাছ উদ্দিনের ছেলে তালহা আহমদ (২৪)। বাকিদের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।
নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই ছিলেন বাংলাদেশি। সমুদ্রপথে নৌকাটি ঝড়ের কবলে পড়লে খাবার ও পানির মজুত সাগরে ভেসে যায়। এরপরও বিপজ্জনক যাত্রা অব্যাহত রাখেন অভিবাসনপ্রত্যাশীরা। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়।
টানা নয় দিন ভূমধ্যসাগরে ভেসে থাকার পর বাতাসের স্রোতে নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জনকে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতালে চিকিৎসাধীন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে আব্দুল করিম ঘটনার ভয়াবহ বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমরা ৪২ জন গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলাম। গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর আমাদের নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে আর সামনে এগোতে পারিনি।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘আমাদের কাছে খাবার বা পানি কিছুই ছিল না। চোখের সামনে নয়জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মরদেহ সাগরে ফেলে দিতে হয়েছে। পরে আরও দুজন মারা যান। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকার কারণে আমাদের শরীরের বিভিন্ন স্থানে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করে।’
তিনি বলেন, ‘আমরা এখন মারসা মাতরুহ হাসপাতালে ভর্তি। এখানকার চিকিৎসকরা আমাদের চিকিৎসা দিচ্ছেন এবং ভালো খাবারেরও ব্যবস্থা করছেন। আমাদের বাঁচান, আমরা দেশে ফিরে যেতে চাই।’
নিখোঁজ রিপন মিয়ার বাবা রাজ মিয়া জানান, লিবিয়াপ্রবাসী দালাল আল আমিনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তিতে তারা গ্রিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রার শুরুতে দালাল আল আমিনকে ৬ লাখ টাকা অগ্রিম দেয়া হয়। গন্তব্যে পৌঁছানোর পর বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল যুবকদের পরিবার। চলতি বছরের জুন মাসের মাঝামাঝি সময়ে তারা বাড়ি থেকে বের হন। শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দুবাই ও সৌদি আরব হয়ে তারা লিবিয়া যান।
রিপন ফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, ৩ আগস্ট তারা লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর দিয়ে গেমের নৌকায় (অবৈধ অভিবাসনের নৌকা) যাত্রা করবেন। এজন্য তারা পরিবারের সঙ্গে শেষ কথা বলে দোয়া প্রার্থনা করেন।
রিপনের চাচা শায়খুল ইসলাম জানান, গেমের নৌকায় ওঠার আগে দালাল আল আমিন ও কিবরিয়া জানিয়েছিলেন ৩ আগস্ট রাতে লিবিয়ার উপকূল থেকে ৪টি গেমের নৌকা যাত্রা করে। এর মধ্যে ৩টি নৌকা গ্রিসের উপকূলে পৌঁছালেও চতুর্থ নৌকাটি পৌঁছাতে পারেনি।
এরপর থেকেই ওই যুবকদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৩ আগস্টের পর থেকে রোববার (১৬ আগস্ট) পর্যন্ত পরিবারের সঙ্গে তাদের আর কোনো কথা হয়নি। দালাল আল আমিনকে ফোন করলে তিনি একবার জানান, তারা মিশরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন; আবার কখনো তিনি ফোনই ধরেন না। এ নিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন।
রিপন মিয়ার বাবা রাজ মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে ঘটনাটি এখনো শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়নি। নিখোঁজদের সবশেষ তথ্য জেনে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আল আমিন বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এমন খবর দেখেছি, কিন্তু পরিবারের লোকজন পুলিশকে কোনো কিছু জানায়নি।’
একই কথা বলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ। তিনি জানান, পুলিশকে নিখোঁজদের পরিবারের লোকজন কোনো কিছু না জানানোয় ঘটনার সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












