দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিহতরা হলেন—দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিফাত ইমন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাপবিত্র মহাসম্মানিত ১২ই রবীউল আউয়াল শরীফ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শহর প্রদক্ষিণ ও সমাবেশ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নৌকার ইঞ্জিন নষ্ট-খাবারও শেষ, ভূমধ্যসাগরে প্রাণ গেল ১১ বাংলাদেশির
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রগকাটা জামাত-শিবির স্বরূপে ফিরেছে -নুরুল হক নুর
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাটছে না গ্যাস সংকট, বাড়ছে ভোগান্তি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৩৭ কোটি টাকার তালিকা কাজে লাগেনি, আবার ৬৭৬ কোটির প্রকল্প
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি -অর্থমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগর পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের ৭ যুবক নিখোঁজ
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যারা বড় বড় কথা বলছেন, গত ১৭ বছর তাদের রাজপথে দেখিনি: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও তার ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)