বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। খুব শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার। অনুদানের অর্থ মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।
তিনি জানান, অনুদানের অর্থ হাতে পাওয়ার পর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থকে সর্বোচ্চ ঠবাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবারের (১৩ নভেম্বর) কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এটি ঘনীভূত হতে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের সময় অগ্রিম কর আদায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরবরাহ করা পণ্যের দামের প্রতি হাজারে দুই টাকা অগ্রিম কর হিসেবে কেটে রাখবে এনবিআর। এই বিধান বাজেটেই করা হয়েছে। এখন বাস্তবায়ন করতে চায় সংস্থাটি।
প্রতি হাজারে দুই টাকা আদায়ে বিশেষ অ্যাপ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআরের তথ্যপ্রযুক্তি শাখা এই অ্যাপ বানানোর কাজ শুরু করেছে। আগামী জানুয়ারি মাস থেকে অ্যাপ ব্যবহার চূড়ান্ত করা হতে পারে।
দেশে প্রায় ৭০ লাখ খুচরা বিক্রেতা আছেন। নতুন এ কর আদায় বাস্তব বাকি অংশ পড়ুন...
ব্রিটিশ আমলে ঢাকার প্রথম পরিকল্পিত আবাসিক এলাকা ছিলো ওয়ারি। পাকিস্তান আমলে তৈরি হয় ধানমন্ডি। এর আগে জায়গাটি পরিচিত ছিলো ‘ধানমন্ডাইয়ের মাঠ’ নামে।
ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকার স্মৃতি-৩ বই থেকে জানা যায়, ধানমন্ডাইয়ের মাঠ ছিলো ধু ধু মাঠ। দেশভাগের পর সি অ্যান্ড বি অধিগ্রহণ করে ধানমন্ডাই মাঠের প্রায় ৫০০ একর জমি। ঐতিহাসিকদের মতে, ‘ধানমন্ডাই’ নাম থেকেই ধানমন্ডি নামটি এসেছে। ধানমন্ডাই মানে ধানের আড়ৎ। প্রবীণরা বলেন, একসময় এখানে ধানের ক্ষেতও ছিলো।
ধানমন্ডি ছয় নম্বর রোডের বাসিন্দা সৈয়দ সালাউদ্দিন হুসাইন জানান, “ষাটের দশকের শà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেয়ার ঘটনায় ৩০ জন শিক্ষার্থীর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক কৈফিয়ত দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার এবং বোর্ডে যোগাযোগ সাপেক্ষে টিসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
দেশের বর্তমà বাকি অংশ পড়ুন...
চাঁদপুর সংবাদদাতা:
মেঘনাপাড়ের উপজেলা হাইমচরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সুপারি। মাত্র ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত ১৩৪ বর্গকিলোমিটারের এ উপজেলার ৫ হাজার ১৫২ হেক্টর আবাদি জমির মধ্যে ৫২৮ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সুপারি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ খাতকে ঘিরে গড়ে উঠেছে বিস্তৃত পাইকারি ও খুচরা বাণিজ্য।
কৃষক ও ব্যবসায়ীদের হিসাবে, হাইমচরে বছরে প্রায় ১০০ কোটি টাকার সুপারি কেনাবেচা হয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার মানুষ। তবে স্থানীয় উ বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহ জেলায় তিনটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী হিসেবে ত্রিশালকে বিনির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন বিমানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, একটি বিমানবন্দর তৈরি করতে সাধারণত ১০ থেকে ১২ বছরের বেশি সময়ের প্রয়োজন হয়। ত্রিশালে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে এখন প্রক্রিয়াগত কাজ শুরু হলেও বিভিন্ন দিক বিবেচনায় সরকারের প্রথম অগ্রাধিকার à বাকি অংশ পড়ুন...
ভারতের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এই ঘটনায় পাইলট অক্ষত রয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু।
ধারণকৃত ঘটনাস্থলের দৃশ্যে দেখা যায়, বিমানটি রানওয়ে দিয়ে পিছলে গিয়ে সামনের দিকটা নিচের দিকে ঝুঁকে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, নারী পাইলট কোনো আঘাত ছাড়াই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।
তারা জানান, একটি ফ্লাইং ক্লাবের মালিকানাধীন বিমানটি দুপুর আড়াইটার দিকে উড্ডয়নের সময় রানওয়ের পাকা অংশ থেকে বাইরে চলে যায়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কারখানা মালিক ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে সৃষ্ট এই উত্তেজনার মুখে মঙ্গলবার প্রায় ১৪৬টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১০০টিরও বেশি কারখানা আশুলিয়া শিল্পাঞ্চলে।
আশুলিয়ায় ইসলাম গ্রুপ, স্টার্লিং, এনভয়, নিট এশিয়া ও ম-ল গ্রুপের মতো বড় শিল্পগোষ্ঠীর কারখানাও উৎপাদনকাজ চালাতে পারেনি বলে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্র জানিয়েছে।
বিজিএমইএর একটি তালিকা থেকে জানা যায়, মোট ১৪৬টি কারখানা উৎপাদন অব্যাহত বাকি অংশ পড়ুন...












