‘কাঙ্খিত’ পানি নেই হাওরে, প্রভাব পড়বে মাছ-কৃষিতে
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সুনামগঞ্জ সংবাদদাতা:
হাওর অঞ্চলে পানি না থাকার কারণে কৃষি ও মৎস্য উভয় খাতে সংকট দেখা দিয়েছে। এতে মাছের আবাসস্থল নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনও কমে যাচ্ছে। কৃষকরা সেচ সংকটে ভোগছেন। ফলে জমির ফসল উৎপাদন কমে যাচ্ছে। সব মিলিয়ে হাওর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এবার বর্ষার পানির অভাবে হাওরের বাস্তুতন্ত্রে বিরাট প্রভাব পড়েছে।
কৃষক ও বিশেষজ্ঞরা বলছেন, উজানে ভারতীয় নদীগুলোতে পানি নিয়ন্ত্রণ, ব্যারাজ নির্মাণ, নদী দখল, অপরিকল্পিত বাঁধ ও নদ নদীর ড্রেজিং না হওয়া হাওরে পানি না থাকার ‘অন্যতম কারণ’।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৎস্যজীবী আলকাছ মিয়া বলেন, হাওরে পানি কম থাকায় আগের মত মাছ ধরতে পারি না। হাওরের যেসব পয়েন্ট সাধারণ বর্ষায় জাল ফেলা হয় এখন সেসব পয়েন্টে পানির জন্য জাল ফেলতেও সমস্যা হচ্ছে। হাওরে এবার মাছ অনেক কম।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বোগলাখাড়া গ্রামের কৃষক ওবায়দুর রহমান কুবাদ বলেন, হাওরে যেভাবে পানি কমছে বোরো মৌসুমে ধান লাগানো কঠিন হয়ে পড়বে। বীজতলা তৈরি করতেও কষ্ট হবে। কষ্ট করে ধান লাগানো গেলেও সেচের জন্য পানি মিলবে না। এতে আমাদের একমাত্র বোরা ফসল উৎপাদন ঝুঁকির মুখে পড়বে।
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম বলেন, এবার হাওরে বর্ষাই আসেনি। বৃষ্টিপাত কম হয়েছে। এ কারণে নদীতে পানি নেই। নদীতে পানি কম হলে হাওরেও পানি কম থাকে। হাওরে বর্ষা বিলম্বিত হওয়ায় এবং পানি না থাকায় মাছের প্রজনন ও উৎপাদনে প্রভাব পড়ছে।
“এ বছর মাছ আহরণ মৌসুমে জলাশয়গুলোতে মাছ কম থাকবে। এই লক্ষণ এখনই বাজারগুলোতে দেখা গেছে। বাজারে মাছ কম এবং দামও বেশি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরে পানি না থাকায় কৃষকরা আগামী বোরো ফসল নিয়ে চিন্তিত। এই অবস্থা থাকলে সেচ সংকট তৈরি হবে। টেম্পারাচারও বেশি থাকবে। যার ফলে ধানে চিটা বেশি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)