সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শিশু নির্যাতনের মামলা শুধু একটি অভিযোগ, তদন্ত কিংবা রায়ের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে ভুক্তভোগীর শৈশব, সাক্ষীদের উপস্থিতি, তদন্ত কর্মকর্তার দায়িত্ব এবং আদালতে ন্যায়বিচারের জন্য অপেক্ষার এক দীর্ঘ যাত্রার কথা। এসব ধাপের কোনো একটিতে দীর্ঘসূত্রতা তৈরি হলে বছরের পর বছর ঝুলে থাকে মামলা, পিছিয়ে যায় বিচার।
ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের মামলা পর্যালোচনায় উঠে এসেছে সেই দীর্ঘ অপেক্ষারই এক বাস্তব চিত্র।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মজিদ বলেন, ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের ধর্ষণ ও নির্যাতনসংক্রান্ত মামলার বিচার এই আদালতে হয়। বর্তমানে আদালতে মামলার সংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। প্রতি মাসে নতুন করে গড়ে ১০০ থেকে ১৫০টি মামলা আসে। বিপরীতে নিষ্পত্তি হয় গড়ে ১০ থেকে ১৫টি। অর্থাৎ নতুন করে আসা মামলার তুলনায় নিষ্পত্তির হার গড়ে প্রায় ৭ থেকে ১৫ শতাংশ।
তিনি বলেন, নতুন মামলা আসার তুলনায় নিষ্পত্তির সংখ্যা অনেক কম। ফলে পুরোনো মামলা নিষ্পত্তি হলেও নতুন মামলার চাপে মোট বিচারাধীন মামলার সংখ্যা কমানো কঠিন হয়ে পড়ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)