সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটির কারণে বিচার ব্যবস্থায় শ্লথগতি আসছে এবং ন্যায়বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে বক্তব্য দেয়ার সময় তিনি এই দীর্ঘ ছুটি পুনর্বিবেচনা করার জন্য প্রধান বিচারকের প্রতি আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার দেখলে বোঝা যায় ৩৬৫ দিনের প্রায় অর্ধেক সময়ই ছুটির তালিকায় থাকে। সরকারি ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টের নিজস্ব দীর্ঘ অবকাশ রয়েছে।
তিনি বলেন, পূর্বে তিনি যখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন, তখনও এই অতিরিক্ত ছুটি কমিয়ে আনার অন্যতম প্রবক্তা ছিলেন। দীর্ঘ অবকাশের কারণে বিচার বিভাগে কাক্সিক্ষত গতি আসছে না এবং মানুষের অনিষ্পন্ন মামলার বোঝাও কমছে না।
ব্যারিস্টার কাজল জানান, দীর্ঘ ছুটিতে বিচারকরা তাদের অসমাপ্ত রায়গুলো লিখে শেষ করবেনÑএমন প্রত্যাশা থাকলেও বাস্তবে সেই প্রত্যাশার জায়গাটি পূরণ হচ্ছে না। অনেকে মাসের পর মাস একটি রায়ও লেখেন না উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত কাজের সদিচ্ছার ওপর নির্ভর করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির বাইরে সুপ্রিম কোর্টের এই অতিরিক্ত ছুটি বজায় রাখা বিচারপ্রার্থীদের জন্য জটিলতা তৈরি করছে। দীর্ঘ ছুটি কমিয়ে বিচারকদের কাজের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করা গেলে বিচারাধীন মামলার জট অনেকাংশেই কমে আসবে বলে তিনি মত প্রকাশ করেন এবং প্রধান বিচারককে বিষয়টি পুনর্বিবেচনা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)