এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
বিতর্কিত বিদেশী প্রতিষ্ঠানের সাথে এনসিটি ইজারা চুক্তি বাতিল ও শ্রমিক কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে গণঅনশন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণঅনশনে বসেন সংগঠনটির নেতা-কর্মীরা।
এর আগে গত ১০ অক্টোবর বেলা ১১টায় বন্দর রক্ষা কমিটির এক সভায় ১২ অক্টোবর বন্দর ওয়ান স্টপ ভবনের সামনে এই গণঅনশন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি। ঘোষণা অনুযায়ী গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেলা সাড়ে ১১টায় ওয়ান স্টোপ সার্ভিস ভবনের সামনে অনশন কর্মসূচি শুরু হয়।
কর্মসূচি পালনের বিষয়ে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিন বিক্ষোভ মিছিল থেকে সরকারকে আলোচনার জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষণা অনুযায়ী গণঅনশন করা হবে।
এর আগে গত ৮ অক্টোবর ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনায় ১৫ বছরের কনসেশন চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বস্তি নেই ক্রেতার, দাম বেড়েছে আটা ময়দা ডিম মাছের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)