‘ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা অবিলম্বে বন্ধ করুন’
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ আশির, ১৩৯৩ শামসী সন , ০১ মার্চ, ২০২৬ খ্রি:, ১৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাহে রমজানে ইরানের ওপর মার্কিন ইসরাইলি সামরিক হামলা গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেঁজে উঠতে পারে। নেতৃবৃন্দ অবিলম্বে ইরানে এবং আফগানিস্তানের ওপর বর্বরোচিত হামলা বন্ধের আহবান জানান। ইরানের ওপর মুসলমানদের দুশমন ইসরাইলের বর্বরোচিত হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে অশান্তি ছড়িয়ে পড়লে কোটি কোটি অভিবাসী নারী-পুরুষ কর্মীরা বিপর্যয়ের মুখে পড়বে। তারা সামরিক সংঘাতের পথে না গিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সৃষ্ট সঙ্কট নিরসনের আহবান জানান।
তারা বলেন, বিশ^ রাজনীতিতে সা¤্রাজ্যবাদী শক্তির আধিপত্যবাদী মনোভাব আবারও উন্মোচিত হচ্ছে। শক্তির জোরে অন্য রাষ্ট্রের ওপর আগ্রাসন চালানো আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ^শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক।
বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম বিশে^র রাষ্ট্রসমূহ, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর নীরবতা গভীরভাবে উদ্বেগজনক। মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের অপরিহার্য দাবি। একই সঙ্গে জাতিসংঘকে অবিলম্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আগ্রাসী কর্মকান্ডের জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ইরানে বিনা উস্কানিতে ইসরাইল ও মার্কিন সা¤্রাজ্যবাদ বর্বরোচিত হামলা চালিয়ে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধের দাবানল ছড়িয়ে দিতে চায়। ইরানে আগ্রাসী হামলা বন্ধ করা না হলে পাশর্^বর্তী মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও অনাকাঙ্খিত যুদ্ধ জড়িয়ে যেতে পারে। এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত কোটি কোটি অভিবাসী কর্মীরা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।
তারা ইরানে দ্রুত সামরিক আগ্রাসন বন্ধে জাতিসংঘ, ওআইসিকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহবান জানান। সাথে সাথে মাহে রমজানে আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ ও সংঘত বন্ধের আহবান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)