পিছিয়ে আমন ধান সংগ্রহ:
‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনার নির্দেশ
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠি।
এতে বলা হয়, ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ শুরু হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে দুই হাজার ৮৬ টন, যা কাঙ্খিত লক্ষ্যমাত্রার চেয়ে খুবই কম।
এ অবস্থায় ধান সংগ্রহ কার্যক্রম সফল ও কৃষকদের ন্যায্যমূল্য দিতে কৃষকের অ্যাপের পাশাপাশি ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কিনে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।
এবার আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল কেনা হচ্ছে ৪২ ও ধান ২৮ টাকায়। আমন ধান ও চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও দ্বীনি চেতনা সুরক্ষায় ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার প্রতিবাদী সমাবেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থায় এখনো ঝুঁকি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ধুঁকছে কৃষি ও খামার খাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংক খাতে গত বছর ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা লোকসান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পানির পর এবার পয়োনিষ্কাশন লাইন, কাটতে হবে ঢাকার ৫০০ কি.মি. রাস্তা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)