‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় টাকা-ফ্ল্যাট দেয়ার ঘটনা তদন্তে লিগ্যাল নোটিশ
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখায় নগদ টাকা ও ফ্ল্যাট দেওয়ার ঘটনা তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব এ নোটিশ পাঠান। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়েছে।
আইনজীবী বলেন, নোটিশ পাওয়ার পর কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে বলা হয়, শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে দিয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পদ বাগিয়েছিলেন জাবেদ পাটোয়ারী। শুধু তাই নয়, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের বিনিময়ে জাবেদ পাটোয়ারীর দলের ১২৩ সদস্যের প্রত্যেককে দিয়েছিলেন একটি ফ্ল্যাট এবং ১ কোটি টাকা করে। পুলিশের বিশেষ শাখার (এসবি) নথিতেই মিলেছে চাঞ্চল্যকর এ তথ্য।
তথ্য মতে, ২০১২ সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। বইটির ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, শেখ মুজিবের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা-সংশোধনের পর প্রকাশ করা হয়েছে বইটি। যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প। প্রায়ই শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত, নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে।
তবে সূত্র বলছে, এসবির একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল। এসবির প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি লেখেন জাবেদ পাটোয়ারী ও তার দল।
এর ফলে ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেন তারা পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত¦াবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। যদিও এর আগে তারই ব্যাচমেট মেধা তালিকায় নিচের দিকে থাকা এ কে এম শহীদুল হক আইজিপির পদ বাগিয়ে নেন। পরে অসমাপ্ত আত্মজীবনী লিখে দিয়ে তিনি মন জয় করে নেন শেখ হাসিনার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)