আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
নিজস্ব সংবাদদাতা:
আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংসদে এ তথ্য জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।
সারাদেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসার সঠিক সংখ্যা ও শিক্ষার্থীর পরিসংখ্যান জাতীয় সংসদে প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি এমপিওবিহীন ডিগ্রি কলেজগুলোকে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।