আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, কর্মকর্তারা জানান, পুঞ্চ জেলার রাওয়ালকোট শহরের উপকণ্ঠে অস্ত্র মজুদের খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় তারা সশস্ত্র হামলার মুখে পড়ে। ওই ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
অন্যদিকে, সুধনোটি জেলায় আরেকটি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর একটি বহর আটকে দেন বিক্ষোভকারীরা। কর্মকর্তাদের দাবি, বহর লক্ষ্য করে পাথর ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় সাত বিক্ষোভকারী এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ বলছে, আত্মরক্ষার্থেই নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিয়েছে।
জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে (জেএএসি) গত ৫ জুন সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার পর থেকেই অঞ্চলটিতে বিক্ষোভ চলছে। এই সংগঠনই বর্তমানে বড় ধরনের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
এদিকে, মুজাফফারাবাদ অভিমুখে যাত্রার ঘোষণা দেয়া হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত রাওয়ালকোটেই অবস্থান করছিলেন জেএএসি’র ব্যানারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা। এর আগে দুপুর ২টায় মিছিল শুরু করার ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
অঞ্চলটিতে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সীমিত করায় বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। মুজাফফারাবাদের ডেপুটি কমিশনার মুনির কোরেশি জানিয়েছেন, রাজধানী ও আশপাশের এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ইন্টারনেট সীমিত করা হলেও স্বাভাবিক জনজীবনে কোনো বড় ধরনের সমস্যা নেই।
আজাদ জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক লিয়াকত আলি মালিক জানান, রাওয়ালকোটে বর্তমানে প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষ অবস্থান করছেন। তবে বুধবার সেখানে কোনো সহিংসতা হয়নি বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিরোধ
বর্তমান অস্থিরতার মূল কারণ দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ। পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের আইনসভায় ১২টি আসন রয়েছে, যেগুলো ১৯৪৭ সালের পর পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। জেএএসি’র অভিযোগ, এসব আসনের মাধ্যমে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো অঞ্চলটির রাজনীতিতে প্রভাব বিস্তার করে এবং উন্নয়ন তহবিলের ওপরও প্রভাব ফেলে।
গত মাসে অঞ্চলটির সুপ্রিম কোর্ট রায় দেয়, এসব আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত এবং সংবিধান সংশোধন ছাড়া তা বাতিল করা যাবে না। এরপরই আন্দোলন আরও জোরালো হয়। আগামী ২৭ জুলাই পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২৮ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অঞ্চলজুড়ে প্রায় ৪ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)