নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ৩২০ কক্ষ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে হলের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সকাল ৭টা ২০ মিনিট থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে। হলের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনাটি ধরা পড়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ২০ মিনিটের দিকে সাদা মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত এক ব্যক্তি হলে প্রবেশ করেন। এরপর তিনি দ্বিতীয় ও তৃতীয় তলায় বিভিন্ন কক্ষের সামনে ঘোরাফেরা করেন এবং শিক্ষার্থীদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি ৩২০ নম্বর কক্ষে প্রবেশ করে টেবিলে রাখা একটি ল্যাপটপ ও পাশের টেবিলে থাকা একটি নতুন মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষার্থীদের একজন মুজতাবা ফয়সাল নাঈম জানান, সকালে তার একটি ল্যাপটপ ও তার রুমমেটের একটি নতুন অফিশিয়াল মোবাইল ফোন চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সকাল ৭টার দিকে মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরিহিত এক বহিরাগত সন্দেহভাজন ব্যক্তি হলের বিভিন্ন ফ্লোরে ঘোরাঘুরি করে এবং পরে ৩২০ নম্বর কক্ষে প্রবেশ করে চুরি করে চলে যায়।
ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনের আলোতে একজন বহিরাগত ব্যক্তি প্রায় ৩০-৪০ মিনিট ধরে হলের ভেতর অবাধে ঘুরে বেড়ালেও দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের (আনসার) কোনো তৎপরতা দেখা যায়নি। এছাড়া হলের প্রধান ফটকে পর্যাপ্ত নিরাপত্তা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার অভাব রয়েছে বলেও দাবি করেন তারা।
চুরি যাওয়া ল্যাপটপটিতে ভুক্তভোগী শিক্ষার্থীর বিগত ৯টি সেমিস্টারের সমস্ত একাডেমিক ডকুমেন্টস, চলমান প্রজেক্ট ও গবেষণাপত্র, ক্লাবের প্রয়োজনীয় ফাইল এবং দুটি ম্যাগাজিনের সম্পাদনাধীন পাণ্ডুলিপি ছিল, যার কোনো ব্যাকআপ নেই। ডিভাইসগুলো উদ্ধার করা সম্ভব না হলে বড় ধরনের একাডেমিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, ‘চুরির বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়া হয়েছে। প্রক্টর মহোদয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘চুরির ঘটনা বিষয়ে প্রভোস্ট বডির পক্ষ থেকে চিঠি পেয়েছি। ভুক্তভোগী শিক্ষার্থীদেরকে সুধারাম থানা পুলিশ ইনচার্জের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা সাধারণ ডায়েরি করলে প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে অনতিবিলম্বে চোরকে শনাক্ত করে ডিভাইসগুলো উদ্ধার এবং হলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্রহণযোগ্য হলে ডেঙ্গুর টিকা দেশে আনা হবে -ডিএসসিসি প্রশাসক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কক্সবাজারে বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ৪
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ফ্লাইট বাতিলে আর্থিক চাপে এভিয়েশন খাত * ভোগান্তিতে সৌদিগামী ১৫,৭৭৯ যাত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমি অফিসে দালাল চক্র, ২০ টাকার কাজ ১৯শ’ টাকায়
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












