দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
, ২৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৫ জুলাই, ২০২৬ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। আইন অনুযায়ী, ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দণ্ড দিলে তিনি অধিকারবলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন। একইভাবে সরকার বা ক্ষেত্র অনুসারে অভিযোগকারীও খালাসের আদেশ বা দ-াদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রাখেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে এ আপিল করতে হবে। এই সময়সীমা অতিক্রম হওয়ার পর আর কোনো আপিল করা যাবে না। আপিল দাখিল হওয়ার পর তা ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এছাড়া আপিল করার সময় আপিলকারী যে নথিপত্রের ওপর নির্ভর করবেন, সেগুলোও দাখিল করতে হবে বলে আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
এ আইনের ২১ ধারায় ৩০ দিনের সময়সীমা অতিক্রমের পর বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের বিষয়ে কোনো পৃথক বিধান উল্লেখ নেই। এ কারণেই নির্ধারিত সময় পেরিয়ে আপিলের উদ্যোগ নেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে কি না, সে প্রশ্ন আদালতের বিবেচনার বিষয় হয়ে ওঠে।
নির্দিষ্ট মেয়াদ শেষ হলেও শেখ হাসিনার আপিলের উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে মত দিয়েছেন কোনো কোনো আইন বিশেষজ্ঞ।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনার আইনজীবীদের নির্ধারিত সময় অতিক্রমের কারণ আদালতের সামনে তুলে ধরতে হবে। আদালত যদি বিলম্ব মার্জনার আবেদন গ্রহণ করেন, তাহলে আপিলের পথ উন্মুক্ত হতে পারে।
এই আইনজীবী বলেন, সাধারণ দেওয়ানি বা ফৌজদারি মামলায় এমন বহু উদাহরণ রয়েছে। অর্থাৎ বিলম্বের যৌক্তিক কারণ দেখিয়ে আপিলের অনুমতি মিলেছে। শেখ হাসিনারও যুক্তি থাকতে পারে যে, তিনি বিদেশে পলাতক। এক্ষেত্রে প্রথমে কনডোনেশন অব ডিলে তথা বিলম্ব মার্জনা বা নির্ধারিত সময় পার হওয়ার যথাযথ কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনে সন্তোষজনক হলে আদালত গ্রহণ করতেও পারেন।
কনডোনেশন অব ডিলে বা বিলম্ব মার্জনা নিয়ে তামাদি আইন, ১৯০৮-এর ৫ ধারায় বিধান রয়েছে। এ ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল বা আবেদন করা না গেলে, পরে তা দাখিল করা যেতে পারে। তবে এজন্য আবেদনকারীকে সময়মতো না পারার পেছনে ‘যথেষ্ট কারণ’ থাকার কথা আদালতকে বোঝাতে হবে। আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হলে বিলম্ব মার্জনা করে আপিল বা আবেদন গ্রহণ করতে পারেন।
আইনটির ব্যাখ্যায় বলা হয়েছে, নির্ধারিত তামাদি মেয়াদ নিশ্চিতকরণ বা গণনার ক্ষেত্রে আপিলকারী বা আবেদনকারী যদি হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, রেওয়াজ বা রায়ের কারণে বিভ্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই পরিস্থিতিকেও ‘পর্যাপ্ত কারণ’ হিসেবে বিবেচনা করতে পারেন আদালত।
আইনজ্ঞদের মতে, শেখ হাসিনার ক্ষেত্রেও আদালত যদি বিলম্ব মার্জনা করেন, তাহলে আপিল গ্রহণ হবে। একইসঙ্গে মামলার মূল বিষয়ে শুনানি এগোবে। কিন্তু বিলম্ব মার্জনা না হলে আপিলই করা যাবে না। সেক্ষেত্রে রায়ের আইনগত বৈধতা, সাক্ষ্য-প্রমাণ বা মৃত্যুদ-ের যৌক্তিকতা নিয়ে আপিল বিভাগে আর শুনানির সুযোগ থাকবে না। আর এ কারণেই আপিল গ্রহণযোগ্য হবে কি না- এটিই শেখ হাসিনার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হয়ে উঠতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তবর্তী যুবকদের জন্য মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ চালু করল বিজিবি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ বছর ধরে পড়ে থাকা পরিত্যক্ত ১২ বিমান বিক্রি হবে ভাঙারি হিসেবে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবা-ছেলের সিন্ডিকেটে ১০ বছর চলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর করেছিল -প্রধানমন্ত্রী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপির মহাসচিব পদে জোর আলোচনা, যা বললেন রিজভী
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫ আগস্ট বিপ্লব নয়, হয়েছিল মহাগণঅভ্যুত্থান -ড. মাহবুব উল্লাহ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেয়ার চক্রান্ত রুখে দেয়া হবে -এনসিপি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নির্মোহভাবে মূল্যায়ন হয়েছে’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাংলাদেশ চায় হাসিনা এবং হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক’
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
► সাড়ে পাঁচ বছরে ৫ হাজার ৬২৭ লাশ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা, এক ব্যক্তির একাধিক ডিলারশিপ নয়
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












