৯ দিনে ৯৯৯-এ ১৫ হাজারের বেশি কল -মারামারির ঘটনায় ৪১০২
ঈদুল আজহার ছুটিতে ৫ থেকে ১৩ জুন ৯ দিনে ৯৯৯-এ কল করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ হাজার ৬১৯ জন নাগরিক জরুরি সেবা পেয়েছেন। এর মধ্যে মারামারি সংক্রান্ত অভিযোগে ৪ হাজার ১০২ জন কলারকে সেবা দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
ঈদুল আজহায় কল আসা অভিযোগের মধ্যে ছিল কোরবানির হাটে, রাস্তায় ও নদীপথে চাঁদাবাজি, জোরপূর্বক পশু অন্য হাটে নিয়ে যাওয়া, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা এবং শব্দদূষণ সংক্রান্ত সমস্যাসহ নানান বিষয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ঈদে মারামারি সংক্রান্ত অভিযোগে সেবা দেওয়া হয়েছে ৪ হাজার ১০২ জন কলারকে। কাউকে আটকে রাখার ঘটনায় সহায়তা পেয়েছেন ১ হাজার ২১৪ জন, জরুরি অ্যাম্বুলেন্স সেবা পেয়েছেন ১ হাজার ৬২ জন। এছাড়া সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত সহায়তা দেওয়া হয়েছে ৯৯২ জনকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।