জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন -আগামীকাল বৈঠক
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপ শুরু হচ্ছে। এ ছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন।
আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে তিন দিনব্যাপী এই বৈঠক শুরু হবে। চলবে ১৯ জুন পর্যন্ত।
সূত্র জানায়, এ বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় ৩০টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকের মাধ্যমেই আলোচিত জুলাই সনদ বা জাতীয় সনদ তৈরির ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
জানা গেছে, ১৭ জুন অধিবেশনের প্রথম দিন আগের অসমাপ্ত আলোচনার মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে বিশদ আলোচনা হবে। এ ছাড়া বিরোধীদল থেকে সংসদের স্থায়ী কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও সংসদে ১০০ নারী প্রতিনিধিত্ব কীভাবে ও কোন প্রক্রিয়ায় নির্বাচিত বা মনোনীত হবে, এই বিষয়ে বিশদ আলোচনা হবে। আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জাতীয় সনদে অন্তর্ভূক্ত হবে।
এ ছাড়া এই বৈঠকে ধারাবাহিকভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূলনীতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো গূরুত্বপূর্ণ বিষয়েও চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকের আলোচ্যসূচি ও শুরুর তারিখের বিষয়টি নিশ্চিত করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, কাজটি যাতে দ্রুত শেষ করা যায়, সেই চেষ্টা করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)