৯৯৯ নম্বরে কল, মেঘনা নদী থেকে সাত ছাত্র উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মেঘনা নদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করেছে চাঁদপুর নৌ-পুলিশ।
শনিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন ‘জাতীয় জরুরি সেবা- ‘৯৯৯’- ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে পুলিশ আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ‘৯৯৯’- এর পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৯৯৯- এ কল আসলে রিসিভ করেন কলটেকার কনস্টেবল আল-ইমরান। কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত থাকতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মান্নান। সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।