৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে -জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘দেশের ৮০-৯০ ভাগ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) রাজধানী কেন্দ্রীক। তাহলে প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে?’
তিনি মনে করেন, সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশে সিসিইউ’র পরিসর বাড়ানো সম্ভব।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (১ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, বিগত বছরের অবহেলায় দেশে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারের বেহাল দশা। সিসিইউ না থাকায় বহু প্রান্তিক মানুষ প্রাণ হারাচ্ছেন। সদর হাসপাতালগুলোতে এই ইউনিট চালু করা গেলে গুরুতর অবস্থায় রোগী মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।