৯টি সফল সমাবেশ দেখে সরকার ভয় পেয়েছে -খন্দকার মোশাররফ
, ১৫ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯০ শামসী সন, ১০ই ডিসেম্বর, ২০২২ খ্রি:, ২৫ই অগ্রহায়ণ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশ এখন আর বিএনপির নেই, এখন এটা জনগণের সমাবেশ। দেশের বিভিন্ন বিভাগে আমাদের ৯টি সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়াতে সরকার ভয় পেয়েছে। তাই, আগামীকালের সমাবেশ যাতে সুষ্ঠুভাবে না হয়, সেজন্য যা যা করার দরকার, সব করছে সরকার।’
গতকাল জুমুয়াবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার কোনো কারণ ছাড়াই গত বুধবার বিএনপির অফিসের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশ দিয়ে হামলা করে। বিএনপির প্রচুর নেতাকর্মী পুলিশের গুলি, টিয়ারশেল ও রাবার বুলেটে আহত হয়। এর মধ্যে কাফরুল থানার এক নেতা মকবুল পুলিশের গুলিতে মারা যান।’
তিনি অভিযোগ করেন, সেদিন রাতে পুলিশ বিএনপির মহাসচিবকেও অফিসে ঢুকতে দেয়নি। তারা নিজেরা অফিসে ঢুকে সব কক্ষের দরজা ভেঙেছে। ফাইল, চেকবই, টাকা এসব নিয়ে গেছে। অফিস থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কয়েক শত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ড. মোশাররফ বলেন, গতকাল সকালে পুলিশ মহাসচিবকে বিএনপির নয়াপল্টন অফিসের দিকে যেতে দেয়নি। ১০ তারিখের সমাবেশের ভেন্যু নিয়ে সরকার ও পুলিশ অনেক নাটক করেছে। একবার সোহরাওয়ার্দী, একবার মিরপুর বাঙলা কলেজে সমাবেশ করার জন্য বলেছে। ভেন্যুর চিঠি নেওয়ার জন্য ডেকে প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আটক করেছে।
গতকাল রাত ৩টার পর পুলিশ মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। প্রথমে বলে, জিজ্ঞাসাবাদ করবে। পরে দুপুরে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়। এভাবে আমাদের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করছে, যাতে আমাদের সমাবেশ সফল না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)