৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচি সম্পর্কে রিজভী বলেন, যেহেতু ৭ জুন কোরবানি ঈদ। সে জন্য আমাদের কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। কর্মসূচি হবে আট দিনব্যাপী। অর্থাৎ ২৫ তারিখ থেকে ২ জুন পর্যন্ত।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২১ এপ্রিল। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জিয়া।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।