৭ মাসে যারা পারেনি, তারা আগামী ৭ মাসে নাও পারতে পারেন -ববি হাজ্জাজ
আমরা আশাবাদী যে সামনে অল্প সময়ের মধ্যে নির্বাচন আসতে পারে, সে ডিসেম্বরেই হোক। প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের প্রস্তুতি শুরু করবে এবং তারা রাজপথে থাকবে। বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
গতকাল জুমুয়াবার এক টক-শোতে তিনি এসব কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের কথায় আমি কিছুটা কষ্ট পেয়েছি। তিনি বলেছেন এই মুহূর্তে দেশ যে অবস্থায় আছে, সে অবস্থায় হয়তো ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব নাও হতে পারে। সে তো দুই দিন আগে পর্যন্ত অন্তর্র্বতীকালীন সরকারের অংশ ছিলো। তাহলে এই মুহূর্তে যদি দেশের অবস্থা এমন হয় যে নির্বাচন না দেওয়া যেতে পারে, তাহলে এর ব্যর্থতা কার? অন্তর্র্বতীকালীন সরকারের। অন্তর্র্বতীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে থাকে, তাহলে একটি নির্বাচিত সরকার আনতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তো নির্বাচনের প্রয়োজন আরও বেশি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবস্থা খুবই দুর্বল। অন্তর্র্বতীকালীন সরকারের হাতে ৭ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। তারা অনেক কিছু করতে পারতো। কিন্তু করতে পারেন নি। এখন দুর্বলতার কারণে ৭ মাস করতে পারেননি, আরও ৭ মাস দেই, আরও দুর্বল হোক, আরও খারাপ হোক। ৭ মাসে যারা পারেননি, তারা আগামী ৭ মাসেও নাও পারতে পারেন। এটা তো প্রমাণিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।