দেশে দেশে ইফতার:
মালদ্বীপের ইফতার মাশরুশি ভাজা মাছ
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মালদ্বীপবাসী শাবান মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নিতে থাকেন। সরকারিভাবে মসজিদগুলোতে সৌন্দর্য বাড়ানোর কাজ চলে। সরকারি চাঁদ দেখা কমিটি যখন নতুন চাঁদের ঘোষণা দেয়, তখন দ্বীপজুড়ে শুরু হয় আনন্দ-উদ্দীপনা। রাস্তাঘাটগুলো নতুন আলোতে ঝলমল করে। সমুদ্রপাড়ে সাহরি পর্যন্ত চলে অনুষ্ঠান।
মালদ্বীপবাসী রমজান মাসকে বরণ করে নেন ভিন্নভাবে। রাজধানী মালের পাশে বসে রমজান-মেলা। এই মেলা তাঁদের রমজানের এক ঐতিহ্যবাহী আয়োজন। মেলায় খাবারদাবার ও পোশাক পাওয়া যায় বিশেষ মূল্যে।
রমজান মাসকে স্বাগত জানিয়ে কর্মঘণ্টা কমিয়ে আনা হয়। গ্রাম্যবাজার থেকে শুরু করে সুপারশপে সর্বত্র চলে দাম কমানোর হিড়িক। কে কোন পণ্যে কত কম দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করতে পারে, চলে সেই প্রতিযোগিতা। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, চিনি ও ফলমূলের ওপর থাকে সর্বোচ্চ ছাড়।
রমজানজুড়ে পুরো দ্বীপে অনুষ্ঠিত হয় হামদ, নাত, কবিতা আবৃত্তি ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা। সন্ধ্যার পর সবাই মিলে ইফতার করেন। ইফতারের পরে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী অনুষ্ঠান রাইবো।
মালদ্বীপে রান্নার প্রধান উপাদান হলো মাছ ও নারকেল। তাদের অধিকাংশ খাবারেই মাছ ও নারকেল ব্যবহার করা হয়। নারকেল দিয়ে তারা সালাদও তৈরি করে। নারকেল দিয়ে তৈরি হয় নানা পদের মুখরোচক পানীয়। মাছ দিয়ে তৈরি হয় স্যুপ। তাদের ইফতারে খেজুর ও শরবতের সঙ্গে থাকে বোকিবা নামের একধরনের মিষ্টান্ন।
অন্যান্য খাবারের মধ্যে থাকে গোল ও শুকনা মিষ্টি গুলহা, মাশরুশি একধরনের মাছ ভাজা, আর ফানিবুক কেক।
রমজানের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা বাড়ি বাড়ি ইফতার পৌঁছে দেন। তারা দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)