৭ পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করার পর আটক হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস। গত শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান।
এর আগে, একই দিন সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সোপর্দ করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, দহগ্রাম সীমান্ত হয়ে অবৈধভাবে দেশে প্রবেশের পর সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দহগ্রাম থেকে সাব্বির বিন শামসকে আটক করে জেলা গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। এ সময় দুটি কূটনৈতিকসহ তার মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তিনি ভারত থেকে অবৈধপথে দেশে প্রবেশ করেছিলেন। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।
সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকার আমলে চুক্তি ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি ও লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)